হড়পা বানের পর ভূমিধসের জেরে ভেঙে পড়ছে বাড়িঘর, ভাইরাল সেই ভিডিও
ভয়ঙ্কর দুর্যোগের মুখে হিমালচল প্রদেশ। উত্তর ভারতের অতিবৃষ্টির জেরে হিমাচল প্রদেশে হড়পা বান সব ভাসিয়ে নিয়ে গিয়েছে। এখন শুরু হয়েছে ভূমিধস। ভূমিধসের জেরে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। হিমাচলের সেই বাড়ি ধসে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভূমিধসের পর একটি কসাইখানা-সহ বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির মধ্যে এই ভূমিধসের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। সবথেকে ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিমলার কৃষ্ণনগর এলাকার পাহাড়ে। সেখানে প্রায় পাঁচ-সাতটি বাড়ি ধসে পড়ে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি