কোনও দ্বিধা- দ্বন্দ্ব নেই, ভারতের উন্নয়ন নিয়ে লালকেল্লা থেকে যে বার্তা দিলেন মোদী
৭৭ তম স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে দেশবাসীকে উন্নয়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, উন্নয়ন নিয়ে কোনও দ্বিধা দ্বন্দ্ব ভারত রাখে না। উন্নয়নের জন্য কোনও সুযোগ ছাড়া যাবে না। এটা নিয়ে কোনও দ্বিমত নেই।
গোটা বিশ্বে দরবারে ভারতীয় মেধা সবচেয়ে দামি বলে বার্তা দিয়েছেন তিনি। এবং গোটা বিশ্বযখন প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে তখন তাতে ভারতও পিছিয়ে নেই। ভারতও এগিয়ে চলেছে। এই নিয়ে কোনও দ্বিধা বা দ্বন্দ্ব একেবারেই নেই ভারতীয় হিসেবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি