বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ! কতটা প্রভাব পড়বে বাংলায়, মৌসুমী বায়ু কতটা সক্রিয় হবে

গত দিন দশেক ধরে কার্যত ঘুমের ঘোরে রয়েছে মৌসুমী বায়ু। ৪ অগাস্ট থেকে দেশের প্রতিদিনের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হয়েছে। এছাড়াও গত দুদিনে বৃষ্টিপাতের ঘাটতি ৬৫ শতাংশের বেশি বেড়েছে। এমনটাই জানাচ্ছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গড় বৃষ্টিপাত ৩ অগাস্ট স্বাভাবিকের ওপর থেকে ১৫ অগাস্ট স্বাভাবিকের নিচে চলে এসেছে। অগাস্টে বৃষ্টিপাতের ঘাটতি এখন ৩৭ শতাংশের মতো। যা এই মাসের মধ্যে সর্বোচ্চ। সামনের কয়েকটা দিনে বর্ষা সক্রিয় হলেও, তা হবে সীমিত এলাকায়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads