ক্যাবিনেটে বিশ্বকর্মা প্রকল্পের অনুমোদন! কারা-কীভাবে এই যোজনা থেকে উপকৃত হবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট লালকেল্লা থেকে দশম ভাষণে যে বিশ্বকর্মা যোজনার করা ঘোষণা করেছিলেন, তা এদিনের ক্যাবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এই বছরের বিশ্বকর্মা পুজোর দিন থেকে এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বলেছিলেন , বিশ্বকর্মা পুজোর দিন ১৩-১৫ হাজার কোটি টাকা দিয়ে বিশ্বকর্মা যোজনা শুরু করা হবে। সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকেদের সাহায্য করবে। এতে স্বর্ণকার, কামার, নাপিতদের মতো ঐতিহ্যসম্পন্ন দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। তাদের দিকে সহায়তার হাত বাড়ানো হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি