পুনর্গঠন করল কংগ্রেস! তালিকায় শশী তারুর-শচীন পাইলট, বাংলা থেকে অধীর চৌধুরী ছাড়া আর কে-কে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নতুন দল ঘোষণা করলেন। খাড়গে তাঁর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়ানো শশী তারুর এবং রাজস্থান কংগ্রেসের নেতা শচীন পাইলটকে তাঁর দলভুক্ত করেছেন। এছাড়াও গান্ধী পরিবারের তিন মুখকেই রাখা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। এই দলে খাড়গের পরে নাম রয়েছে সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর। তারপরেই রয়েছে রাহুল গান্ধীর নাম। পঞ্চম নামটি বাংলার অধীর রঞ্জন চৌধুরীর। তালিকায় রয়েছে একে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার ও দিগ্বিজয় সিং-এর নাম। প্রসঙ্গত একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টকে বিজেপি তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি