উত্তরপ্রদেশে ৮০ আসন জয়ই পাখির চোখ, বাজিমাতে ‘ত্রি-শূল’ বিজেপির
উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে টার্গেট ফিক্সড করে ফেলল বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি চাইছে উত্তরপ্রদেশের ৮০ আসনেই জয় তুলে নিতে। এই ৮০ আসনকে পাখির চোখ করে বহু আকাঙ্খিত জয় তুলে নিতে তিন অস্ত্রে ভরসা রাখল বিজেপি। বিজেপি উত্তরপ্রদেশের সমস্ত লোকসভা আসনে জয়ের রাস্তা খুঁজে নিয়েছে। তারা মনে করছে, এমন তিনটি অস্ত্র তাদের হাতে রয়েছে, যার দ্বারা উত্তরপ্রদেশে অল উইন রেকর্ড হাসিল করা সম্ভব। বিজেপি লোকসভায় জয়ের জন্য ভরসা রাখছে মোদীর ক্যারিশ্মা, যোগীর জাদু আর জনকল্যাণমূলক পরিষেবার চমকের উপর।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি