শিবশক্তি', বিক্রমের অবতরণ ক্ষেত্রের নামকরণ মোদীর, চন্দ্রযান দুই নিয়েও বড় ঘোষণা

 এর টাচডাউন পয়েন্টের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে ওই পয়েন্টের নাম 'শিবশক্তি' হিসাবে ব্যাখ্যা করা হবে। ইসরোয় দেওয়া বক্তব্যে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। এমনকি কেন এই নাম সে বিষয়েও ব্যাখ্যা করেন তিনি। আর তা ব্যাখ্যা করতে গিয়ে একাধিক শ্লোকের উল্লেখ করেন মোদী। পাশাপাশি চন্দ্রযান দুই যেখানে চাঁদের সঙ্গে স্পর্শ করেছে সেই পয়েন্টের নামও এদিন ঘোষণা করেন তিনি। আজ থেকে সেই পয়েন্টের নাম 'তিরঙ্গা' নামে ব্যাখ্যা করা হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads