বেঙ্গালুরুতে পৌছেই 'জয় বিজ্ঞান' স্লোগান মোদীর, গেলেন ইসরোয়

ভারতে পা রেখেই ইসরোয় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ সফর শেষ করে শনিবার সকালে সরাসরি বেঙ্গালুরু পৌঁছে যান নামেন। নামেন হ্যালের বিমানবন্দরে। প্রধানমন্ত্রীর আসার খবরে শনিবার সকাল থেকেই কয়েকশ মানুষ ভিড় জমান বিমানবন্দরের বাইরে। বিমানবন্দরে নেমেই সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় উচ্ছসিত প্রধানমন্ত্রীকে । শুধু তাই নয়, হ্যালের বিমানবন্দরে মোদীর বক্তব্যেও উঠে আসে উচ্ছ্বাস। জয় বিজ্ঞান-জয় অনুসন্ধানের নামে স্লোগান দিতে থাকেন প্রধানমন্ত্রী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads