কাকভোরে রাহুল-অভিষেক সাক্ষাত! মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে তীব্র জল্পনা

 বৃহস্পতিবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক বসছে। তার আগে বুধবার কাকভোরে দিল্লিতে বৈঠক করলেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোনিয়া গান্ধীর বাড়ি ১০ নম্বর জনপথে ওই বৈঠক হয় বলে সূত্রের খবর। যদিও সরকারিভাবে কেউই এই বৈঠকের সত্যতা স্বীকার করেননি। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হতে যাওয়া ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের আগে এই দুই বৈঠককে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads