উত্তর প্রদেশের বরাবাঁকিতে বাড়ি ধসে মৃত্যু! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশের বরাবাঁকিতে বাড়ি ধসে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর অফিস থেকে এব্যাপারে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কার্য পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads