দুই মুসলিম হত্যায় ‘ওয়ান্টেড’ মনু মানেসার হরিয়ানা পুলিশের জালে, কোন অভিযোগে গ্রেফতার

 বজরং দলের সদস্য গোরক্ষক মনু মানেসারকে অবশেষে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। দুই মুসলিম ব্যক্তিকে হত্যায় 'ওয়ান্টেড' ছিলেন মনু মানেসর। গত ফেব্রুয়ারিতে দুই মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন এই মনু। তাকে মঙ্গলবার হরিয়ানা পুলিশ জালে পুরতে সম্ভবপর হয়েছে। বজরং দলের সদস্য মনু মানেসারের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে রাজস্থানের দুই মুসলিম পুরুষকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল। হরিয়ানায় সাদা পোশাকের পুলিশ মনু মানেসারকে আটক করে। হরিয়ানা পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা মমতা সিং বলেন, একটি আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য মনু মানেসারকে গ্রেফতার করা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি


 

Walton Ads