প্রতারণা করে সারদা থেকে টাকা নিয়েছে অধিকারী পরিবার, ফের বিস্ফোরক সুদীপ্ত সেন
ফের বিস্ফোরক চিটফান্ড কর্তা সুদীপ্ত সেন। এবার কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। লক্ষ-লক্ষ টাকা খরচ করে তৈরি করেছিলেন লেবার হাটও। তার পরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু, অভিযোগ সুদীপ্তর। চিটফান্ড কান্ডে মুকুল রায়, অধীররঞ্জন চৌধুরীদের বিরুদ্ধেও অভিযোগ আনলেন তিনি।
এদিন ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল সারদাকর্তা সুদীপ্ত সেনকে। আদালতে ঢোকার আগেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, “আমি শুধু শুভেন্দু অধিকারী নয়, প্রথম চিঠিতে তাঁর ভাই সৌমেন্দু অধিকারী, মুকুল রায়, অধীর চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ করেছি। দ্বিতীয় চিঠিতে শুভেন্দু বিরুদ্ধে অভিযোগ করেছি।” সারদাকর্তার দাবি, “শুভেন্দু অধিকারী ৯০ লক্ষ টাকা দিয়েছি।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে