দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি (President) হিসাবে আজই শপথ (Oath) নিয়েছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সকাল ১০.১৫ তে শুরু হয়েছে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান। এই প্রথমবার জনজাতি সম্প্রদায়ভুক্ত মহিলা (Tribal woman) দেশের সাংবিধানিক প্রধানের পদ পেতে চলেছেন। শুধু তাই নয়, ভারতের ইতিহাসে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি তিনি।

নব নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মধ্যে ছোট থেকেই নাকি নেতৃত্ব দানের ক্ষমতা ছিল, এমনটাই দাবি দ্রৌপদী মুর্মুর স্কুলের সহপাঠী রামচন্দ্র হেম্ব্রমের। দ্রৌপদীর সঙ্গে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন রামচন্দ্র। তাঁর স্মৃতিচারণাতে উঠে এল ছোটবেলার বন্ধুর নানা ঘটনা।

পড়াশোনাতে অত্যন্ত ভাল ছিলেন দ্রৌপদী। প্রত্যেক পরীক্ষাতেই তিনি প্রথম হতেন, জানিয়েছেন রামচন্দ্রবাবু। শুধু তাই নয়, ক্লাসে মনিটর ছিলেন দ্রৌপদী। বন্ধুদের নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখলেই তা থামাতে ঝাঁপিয়ে পড়তেন তিনি। মধ্যস্থতা করে ঠিক মিটিয়ে দিতেন ঝগড়া-ঝামেলা। ব্ল্যাকবোর্ডে কেউ কোনও খারাপ শব্দ লিখে রাখলেও সঙ্গে সঙ্গে ডাস্টার দিয়ে তা মুছে দিতেন তিনি। কৃষক পরিবারের মেয়ে হওয়ায় অত্যন্ত পরিশ্রম করতে হত তাঁকে, তবুও কোনও কিছুই তাঁর উচ্চশিক্ষার পথে বাধা হতে পারেনি।

গ্রামের মেয়ে রাষ্ট্রপতি হওয়ায় স্বভাবতই অত্যন্ত গর্বিত ওড়িশার উপরবেড়া গ্রাম। তাঁর শপথ গ্রহণ উপলক্ষ্যে সেখানে আজ-সাজ রব। খবর দ্য ওয়ালের

Walton Ads