কাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত তামিলনাড়ু (Tamilnadu Suicide)। সেই আবহেই ফের সামনে এল ছাত্রী মৃত্যুর ঘটনা। সোমবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার স্কুল আবাসন থেকে উদ্ধার এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে সে।

জানা গেছে তিরুভাল্লুর একটি সরকার পোষিত স্কুলের অবসান থেকে উদ্ধার হয় এক বছর সতেরোর ছাত্রীর দেহ (Dead Body)। সূত্রের খবর, গত শনিবারই একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে। তারপর ফিরে যায় হোস্টেলে।

তবে কী এমন ঘটল যার জন্য আত্মহত্যার পথ বেছে নিল ওই ছাত্রী? তা বুঝতে পারছেন না পরিবারের কেউ। মৃতার বাবা, ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ছাত্রীর মৃতদেহের কাছ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই কাল্লাকুরুচির এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে। সেই ঘটনায় নাম জড়ায় স্কুলের দু’জন শিক্ষকের। অভিযোগ ওঠে, মানসিক নির্যাতনের ফলেই আত্মহত্যা করে সে। গ্রেফতার করা হয়েছে ওই দুই শিক্ষককে। সেই ঘটনার পরেই ফের সামনে এল এমন ঘটনা। খবর দ্য ওয়ালের

Walton Ads