রদবদলে কার কার দফতর বদল হচ্ছে? বিকেলে নতুনদের শপথ রাজভবনে

 সোমবার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, ছোট একটা রদবদল (Cabinet Reshuffle) হবে। কামরাজ পরিকল্পনার মতো বদলের যে কথা বলা হচ্ছে তা ঠিক না!

আক্ষরিক অর্থে হয়তো ব্যাপারটা তাই। কারণ ‘৬৩ সালে কামরাজ পরিকল্পনায় জওহরলাল নেহরু জমানায় এক ধার থেকে সব মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন। এ বার সে রকম হচ্ছে না। কিন্তু এও ঠিক যে নতুন ৮ মন্ত্রী শপথ নিলেও মন্ত্রিসভায় দফতর বা দায়িত্বের প্রচুর অদল বদল হতে পারে বলে জল্পনা এবং উৎকণ্ঠা রয়েছে তৃণমূলের অন্দরে। যাঁরা দলের সাধারণ কর্মী বা রাজ্য কিংবা জেলার নেতা তাঁদের অনেকেই জল্পনায় মশুগুল। আর যাঁরা মন্ত্রী পদে রয়েছেন, তাঁদের অনেকেরই উৎকণ্ঠায় ঘুম হয়নি বলে খবর। কেউ কেউ ঘন ঘন একে তাকে ফোন করে বোঝার চেষ্টা করছেন তাঁর দফতর থাকছে না যাচ্ছে!


• মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী কাকে কী দায়িত্ব দেবেন সেটা সম্পূর্ণ তাঁরই অগ্রাধিকার। তা ছাড়া এ সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা পুরোপুরি জানা মুশকিল। তার পরেও যে ভাবে মন্ত্রিসভায় সম্ভাব্য নতুন ৮ জনের নাম জানা গিয়েছে, সে ভাবেই জানা যাচ্ছে অনেকেরই দফতর ছাঁটা যেতে পারে বা দফতর বদল হতে পারে।

শান্তিনিকেতনে ইডি, ‘অপা’য় তল্লাশির সম্ভাবনা! পার্থ-অর্পিতার আরও সম্পত্তির খোঁজ মিলবে কি

• বর্তমানে পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে কলকাতার মেয়রও তিনি। সূত্রের দাবি, পরিবহণ দফতর ফিরহাদ হাকিমের কাছ থেকে নিয়ে নেওয়া হতে পারে। আবার কৃষি দফতর থেকে সরানো হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাঁকে পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে এ বার পূর্ণ মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় আনা হচ্ছে। প্রদীপবাবুকে খাদ্য ও গণ বন্টন বা কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। শিক্ষামন্ত্রী পদেও বদলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না অনেকেই। এখন শিক্ষামন্ত্রী হলেন ব্রাত্য বসু।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads