বিদেশের প্রবেশিকায় দারুণ স্কোর, কিন্তু ইংরেজিই বলতে পারেন না ভারতীয় যুবকরা! ব্যাপারটা কী

: ইংরেজি ভাষার দক্ষতা নির্ণায়ক পরীক্ষা (Proficiency in English Language), আইইএলটিএস-এ (IELTS) দারুণ ফল থাকা সত্ত্বেও মার্কিন আদালতে 9Us Court) এক লাইন ইংরেজি বলতে গিয়ে হিমশিম খেল ৬ জন ভারতীয় যুবক (Indian Youths)। ঘটনা সামনে আসার পর থেকেই হুলস্থূল পড়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে ওই ৬ জন গুজরাতি (Gujarat) যুবকের বিরুদ্ধে তদন্ত (Probe) শুরু করেছে গুজরাত পুলিশ (Police)।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে কানাডার সীমান্ত পেরিয়ে নৌকা করে আমেরিকায় প্রবেশের সময় ওই ৬ যুবককে গ্রেফতার করে মার্কিন পুলিশ। ওই যুবকদের সকলেরই বয়স ১৯ থেকে ২১ এর মধ্যে। গ্রেফতার হওয়ার পর ধৃতদের আদালতে তোলা হলে বিচারকের সামনে তারা এক লাইনও ইংরেজি বলতে পারছিল না বলে জানা গেছে। তাদের কথা বোঝার জন্য হিন্দি আনুবাদকের সাহায্য নিতে হয় মার্কিন বিচারককে। খোঁজ নিয়ে দেখা যায়, আইইএলটিএস পরীক্ষায় তাদের প্রত্যেকেরই স্কোর ৬.৫-৭, যা অত্যন্ত ভাল। এরপরেই গুজরাত পুলিশকে এই ব্যাপারে তদন্ত করার অনুরোধ করে মার্কিন প্রশাসন।

ঘটনা জেনে হতবাক নেটিজেনরাও। ভারতে আয়োজিত আইইএলটিএস পরীক্ষাতে কোনওভাবে দুর্নীতি করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
‘পরীক্ষায় জালিয়াতি করে নিউ জার্সি অবধি হয়তো পৌঁছে যাওয়া যাবে, কিন্তু ধরা পড়লে সমস্ত ভারতীয় ছাত্রছাত্রী যারা বিদেশে কেরিয়ার গড়তে চায়, তাদের উপর প্রভাব পড়বে,’ মত এক নেটিজেনের।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর গুজরাতের নভসারিতে আইইএলটিএস পরীক্ষায় বসেছিল ওই ৬ যুবক। তারপর এই বছরের ১৯ মার্চ স্টুডেন্ট ভিসা পেয়ে কানাডা চলে যায় তারা। তার সপ্তাহ দুয়েক পরেই বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সেন্ট রেগিস নদীতে একটি ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করা হয় তাদের।

পুলিশ এই বিষয়ে তদন্ত সশুরু করতেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, আইইএলটিএস পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরাগুলি বন্ধ ছিল। এরপরেই ওই পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে গুজরাত পুলিশ।

প্রসঙ্গত, কানাডা, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে আগে এই আইইএলটিএস পরীক্ষায় বসতে হয়। যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, তাঁরা বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় পড়াশোনা করা এবং কাজ চালানোর জন্য ইংরেজিতে কতটা সড়গড়, তা বোঝার জন্যই নেওয়া হয় এই পরীক্ষা।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news