কয়লাকাণ্ডে দিল্লিতেও চলছে জেরা, বড় পুলিশ কর্তা হাজিরা দিলেন ইডি দফতরে

 গরু পাচারের (cow smuggling) তদন্ত সূত্রে বাংলায় যেমন তৎপর সিবিআই (CBI), তেমনই সমান্তরাল তদন্ত চলছে দিল্লি থেকেও। বুধবার দিল্লিতে (Delhi) ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দিয়েছেন সিনিয়র আইপিএস অফিসার শ্যাম সিং। অতীতে বীরভূম ও বাঁকুড়া জেলার পুলিশ সুপার ছিলেন এই আইপিএস কর্তা।

কয়লা কাণ্ডের (coal scam) তদন্তে নেমে মোট ৮ জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে অন্যতম হলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল তথা সিআইডির প্রধান জ্ঞানবন্ত সিং। কিন্তু জ্ঞানবন্ত এবারও দিল্লি যাওয়া এড়িয়ে গিয়েছেন। তবে মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন সিনিয়র আইপিএস অফিসার কোটেশ্বর রাও। তার পর বুধবার ইডি দফতরে গেলেন শ্যাম সিং।

আট আইপিএস অফিসারকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার ঘটনায় রাজ্যের আমলা মহলও কিছুটা আন্দোলিত হয়েছে বলে খবর। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, যে ভাবে কয়লা পাচার হয়েছে তাতে ইসিএল ও স্থানীয় পুলিশের যোগসাজস ছাড়া তা সম্ভব নয়। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি লুঠ হয়েছে। সেই মানি ট্রেইল খুঁজতেই আইপিএস কর্তাদের জেরা করা হচ্ছে।

মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তথা রাজ্যের শাসক দলের বক্তব্য, পুলিশ ও আমলা মহলকে ভয় দেখানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এসব করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ইডির একাধিক অফিস রয়েছে। সেখানে ডেকে জিজ্ঞাসাবাদ না করে দিল্লিতে তলব করা হচ্ছে। কারণ, এর প্রধান ও একমাত্র উদ্দেশ্য হল রাজ্য প্রশাসনকে অস্থির করে দেওয়া।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads