টিভি বন্ধ করার শাস্তি! স্বামীকে চড় মেরে শাশুড়িকে কামড়ে দিল মহিলা


জোরে টিভি (TV) চলছিল। তাতে ভজন গাইতে সমস্যা হচ্ছিল শাশুড়ির। তাই টিভি বন্ধ করে (Turning off) দিয়েছিলেন তিনি। তাতেই খেপে উঠে শাশুড়ির আঙুলে (fingers) সজোরে কামড়ে (bites) দিল বৌমা। শুধু তাই নয়, অশান্তি থামাতে আসায় নিজের স্বামীকেও (husband) কষিয়ে থাপ্পড় মেরেছে (slaps) সে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠানেতে (Thane)। জানা গেছে, সকালবেলা ঠাকুরঘরে বসে ভজন গাইছিলেন ৬০ বছর বয়সি ব্রুশালী কুলকার্নি। সেই সময় টিভি দেখছিল তাঁর পুত্রবধূ বিজয়া। কিন্তু টিভির জোরে আওয়াজে অসুবিধা হচ্ছিল তাঁর। তাই উঠে এসে বৌমাকে টিভির আওয়াজ কম করতে বলেন তিনি। কিন্তু তাতে রাজি হয়নি বিজয়া। সেই নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। তারপর আচমকাই টিভির সুইচ বন্ধ করে দেন ব্রুশালী। এতেই প্রবল খেপে ওঠে বিজয়া। শাশুড়ির হাত ধরে টেনে এনে তাঁর ৩টি আঙুলে জোরে কামড়ে দেয় ৩২ বছর বয়সি বিজয়া।

ঝামেলা থামাতে এগিয়ে এসেছিলেন বিজয়ার স্বামী। কিন্তু স্ত্রীর হাতে সপাটে থাপ্পড় খেয়ে যান তিনি। এরপরেই শিবাজি নগর থানায় পুত্রবধূ বিজয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্রুশালী। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। সৌভাগ্যজন্যভাবে, ব্রুশালীর হাতের কষ্ট গভীর নয় বলেই জানিয়েছে পুলিশ।খবর দ্য ওয়ালের /২০২২/এনবিএস/একে
 

Walton Ads