বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে সব দল এগিয়ে না এলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না

ভারতে হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের জাতীয় সভাপতি লালুপ্রসাদ যাদব।

আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ আরজেডি’র জাতীয় কার্যনির্বাহী বৈঠকে লালুপ্রসাদ যাদব বলেন,  বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে সব দলকে আসা উচিত। যেসব দল এ কাজ করবে না দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। 

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ প্রধান লালুপ্রসাদ যাদব বলেন, ‘আমি সব দলকে একজোট হয়ে লড়াই করার আবেদন করছি। বিজেপি সমাজে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে। সব কিছুতেই মুসলমান এবং মন্দিরের কথা বলছে। দেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপক মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছে।’

বিজেপিকে নিশানা করে লালুপ্রসাদ যাদব বলেন, জনগণের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, সেই টাকা কোথায়?    লালুপ্রসাদ যাদব বলেন,  ‘দেশবাসী এখন বুঝতে পেরেছে যে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে হবে। তাই কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে সব দলকে। যে দল এটা করবে না তাকে দেশের মানুষ ক্ষমা করবে না।’    

তিনি বলেন, ‘আমরা যখনই আমাদের আওয়াজ তুলি তখন ‘ইডি’ এবং ‘সিবিআই’ তল্লাশি অভিযান চালায়। আমরা এতে ভয় পাই না।’  আরজেডির দাবি- দেশের বিভিন্ন জায়গায় বিরোধীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। ২০২৪ সাল থেকে বিজেপির ২ থেকে ৩০৩ আসনের যাত্রা বিপরীত দিকে যেতে শুরু করবে।  

অন্যদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, ‘বর্তমান কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন থাকা লোকেরা দেশের সংবিধান এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। বিজেপির লোকেরা বিরোধী দলের সরকার পতনে ব্যস্ত,  কিন্তু লালুজি বিহারের মাটিতে  বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বিহারে সাতটি দল একসঙ্গে মহাজোট সরকার চালাচ্ছে, অন্যদিকে বিজেপি একা দাঁড়িয়ে আছে। বিহারে যা হয়েছে তা দেশে আশা জাগিয়েছে, এখন মানুষ বলছে বিহারে যা হয়েছে তা দেশেও হতে পারে। দেশের সব বিরোধী দলকে এক প্লাটফর্মে আনার চেষ্টা চলবে। আমাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে দূরে রেখে দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার।’ গতকাল রোববার দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকের পর ওই দাবি করেছে আরজেডি। দিল্লিতে ওই বৈঠকে দলের প্রধান লালুপ্রসাদ ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও অন্যরা  উপস্থিত ছিলেন।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

Walton Ads