বাগানের গাছে হাত দিয়েছে ‘দলিত’! পেয়ারা পেড়ে খাওয়ায় যুবককে পিটিয়ে খুন করল প্রতিবেশী
দলিত (dalit) হয়েও উচ্চবর্ণের প্রতিবেশীর (neighbour) বাড়ি থেকে পেয়ারা (guava) পেড়ে খেয়েছিলেন। এমন দুঃসাহস দেখানোর ‘অপরাধ’-এ যুবককে পিটিয়ে খুন করার (beaten to death) অভিযোগ উঠল উত্তরপ্রদেশের দুই যুবকের বিরুদ্ধে। গঠনের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। মৃত দলিত সম্প্রদায়ভুক্ত যুবকের নাম ওমপ্রকাশ। অভিযুক্ত দুই যুবকের নাম বনওয়ারিলাল এবং ভীমসেন। জানা গেছে, ঘটনার দিন বাড়ির কাছেই হাঁটতে বেরিয়েছিলেন ওমপ্রকাশ। বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওই দুই যুবকের বাড়ির বাগান থেকে একটি পেয়ারা পেড়ে খাচ্ছিলেন তিনি। তাঁকে পেয়ারা পাড়তে দেখে ফেলে বাড়ির লোকজন। তারপরেই তেড়ে আসে তারা।
ভীমসেন এবং বনওয়ারিলাল লাঠি দিয়ে ওমপ্রকাশকে মারতে শুরু করেন। বেধড়ক মারের চোটে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। ওমপ্রকাশের অবস্থা দেখে স্থানীয় লোকজন খবর দেন তাঁর বাড়িতে। থানাতেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওমপ্রকাশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে