কাঁদো কাঁদো মানিকের আর্তি, ‘আমায় মেরে ফেলো, বউ-ছেলেকে জড়িও না’
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় আপাতত জেলে রয়েছেন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক (TMC MLA) মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। বুধবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। সেইসঙ্গে তদন্তকারী সংস্থা ইডি এদিন মানিকের বিরুদ্ধে দেড়শ পাতার চার্জশিট পেশ করেছে। তাতে মানিকের স্ত্রী ও ছেলের নামও রয়েছে (Wife and Son)। এই শুনেই আদালতে কার্যত কাঁদো কাঁদো হয়ে যায় মানিকের স্বর।
তারপর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তৃণমূল বিধায়ক আর্তি করে বলেন, ‘আমায় মেরে ফেলো, কিন্তু আমার বউ-ছেলেকে জড়িও না।’ এরপরেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যান পুলিশ আধিকারিকরা।
‘আই লাভ ইউ টু’, দিল্লি জিতে বললেন কেজরি, চাইলেন মোদীর আশীর্বাদ
মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগের কথা আগেই ইডির তরফে জানানো হয়েছিল। রাজ্যের কয়েকশ বিএড কলেজ থেকে মানিক-পুত্রই টাকা তুলতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
তাছাড়া মানিকের স্ত্রীও যে এই বিপুল আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত তাও বলা হয়েছিল ইডি-র তরফে। বারাসতের তাপস মণ্ডলকে জেরা করে ইডি জানতে পারে, একাধিক ছদ্ম কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন মানিকের স্ত্রী। সেইসব শেল কোম্পানির মাধ্যমেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা এদিক-ওদিক করা হতো। শুধু তাই নয়, মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে বলেও উঠে এসেছে ইডির তদন্তে।
এদিন সার্বিকভাবে সেসবই চার্জশিট আকারে জমা করেছে ইডি। চার্জশিটে স্ত্রী-ছেলের নাম রয়েছে শুনেই ভেঙে পড়েন তৃণমূলের পলাশীপাড়ার বিধায়ক।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে