কলকাতা মেট্রো সচল, স্বাভাবিক ছন্দে ফিরছে পরিষেবা, প্রায় ৪০ মিনিট স্টেশনে আটকে ছিলেন যাত্রীরা
দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু হল মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্রসদন স্টেশনে আটকে যায় মেট্রোর একটি রেক। সেই ত্রুটি সারিয়ে ফের ধীরে ধীরে হচ্ছে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১:১৩ নাগাদ হঠাৎই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন রবীন্দ্রসদন স্টেশনে আটকে পড়ে। সেই রেকের ব্রেক খারাপ হয়ে গেছে বলে খবর। আপ লাইনের পরিষেবা বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় স্টেশনে। এরপর বন্ধ হয়ে যায় ডাউন লাইনের পরিষেবাও।
মেট্রো রেল সূত্রে খবর, আপ লাইনের পাশাপাশি ডাউন লাইনের পরিষেবাও সাময়িক ব্যহত হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। স্টেশনে স্টেশনে ভিড় বাড়ছে। এদিকে খালি রেকটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়ার সিদ্বান্ত নেওয়া হয়। কিন্তু ময়দান পর্যন্ত গিয়ে সেটা আবার বন্ধ হয়ে যায়। ৪০ মিনিট বন্ধ থাকার পর সেই রেক সারিয়ে নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়।
মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। পরিষেবা চালু হলেও এখনও অনিয়মিত চলছে মেট্রো। যেহেতু বেশ খানিকক্ষণ পরিষেবা বন্ধ ছিল তাই পুরোপুরি স্বাভাবিক আরও কিছুটা সময় লাগবে বলে মেট্রো রেল সূত্রে খরব।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে