চিমনির ভিতরে লুকিয়ে জমানো ছিল প্রায় ২০ লক্ষ টাকা! ঘর গরম করতে আগুন জ্বালিয়ে দিলেন স্ত্রী! তারপর…
চিমনির (chimney) মধ্যে লুকিয়ে রাখা ছিল টাকা জমিয়ে রাখার সরকারি বন্ড পেপার। অঙ্কটা খুব একটা কম নয়। অনেক দিন ধরেই কষ্ট করে বন্ডগুলি কিনে কিনে জমিয়ে রেখেছিলেন যুবক। কিন্তু সে কথা জানতেন না তাঁর স্ত্রী।
কয়েকদিন আগে, প্রবল শীতে ঘর গরম করার জন্য সেই চিমনিতেই আগুন (fire) জ্বালিয়ে দেন স্ত্রী। ব্যস! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই সেই সব কাগজপত্র। যা দেখে তখন একেবারে যায়-যায় অবস্থা হয় ওই যুবকের। কারণ টাকার অঙ্কটা ছিল ২০ হাজার ইউরো (euro) (ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকা)! এত টাকার সরকারি বন্ড পেপারই রাখা ছিল সেখানে।
ঘটনাটি ঘটেছে ইতালির (Italy) রোমে। পরে ওই যুবক জানিয়েছেন, চুরি-ডাকাতির ভয়ে তিনি ওই টাকার কাগজপত্র চিমনির মধ্যে লুকিয়ে রেখেছিলেন। যেহেতু চিমনি সবসময় ব্যবহার করা হয় না, তাই নিরাপদেই রাখা ছিল বন্ড পেপারগুলি। লুকিয়ে রেখে, তিনি নিজের স্ত্রীকেও সেকথা জানাননি। তাতেই কাল হল।
ওই যুবক আরও বলেন, এই বন্ডগুলো অনেক বছর ধরেই লুকোনো রয়েছে। প্রতিবছরেই শীতকালে চিমনি ব্যবহারের আগে তিনি ওই কাগজ বের করে অন্য জায়গায় লুকিয়ে রাখতাম। এবছর নানা কাজে ব্যস্ত থাকায় সেটা ভুলে গেছিলেন।
এর মধ্যে গত ২৫ ডিসেম্বর ঘর গরম করার জন্য হঠাৎই সেই চিমনিতে আগুন ধরিয়ে দেন তাঁর স্ত্রী। তাতেই পুড়ে যায় সেই বিশাল অঙ্কের টাকার বন্ড পেপার। পেপারগুলির কোনও কপিও রাখা ছিল না যুবকের কাছে। এখন সেই টাকা উদ্ধার করা আদৌ সম্ভব কিনা, ভেবে পাচ্ছে না দম্পতি।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে