মার্কিন রাজনীতিতে ফের ঝড় তুললেন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি দিয়েছেন তিনি।
কারণ, হান্টার বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন—“ডোনাল্ড ট্রাম্পের সাথে মেলেনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।”
এই মন্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর’ বলে চ্যালেঞ্জ করেছেন মেলেনিয়া। তিনি হান্টারের আইনজীবীদের উদ্দেশে কড়া ভাষায় সতর্কবার্তাও পাঠিয়েছেন।
ফার্স্টলেডির আইনজীবীরা চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যদি হান্টার মন্তব্য প্রত্যাহার না করে প্রকাশ্যে ক্ষমা না চান, তবে ‘এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণের দাবি’ নিয়ে আদালতে গড়াবেন তারা।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প একসময় এপস্টেইনের বন্ধু ছিলেন। তবে ২০০০ সালের শুরুতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। এর পাঁচ বছর পর, ২০০৫ সালে ট্রাম্প ও মেলেনিয়ার বিয়ে হয়।
অন্যদিকে, হান্টার বাইডেন তাঁর সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের পুরোনো সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন। আর এই মন্তব্যই এখন এক বড় আইনি লড়াইয়ের সূচনা করতে পারে।