রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চমকপ্রদ দাবি করেছেন! তিনি বলেছেন, "২০২২ সালে যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন যুদ্ধই হতো না!" এই মন্তব্য তিনি আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্পের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে করেন।
পুতিন জানান, তিনি তখনকার প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছিলেন যে পরিস্থিতি যুদ্ধের দিকে না নেওয়াই ভালো। রাশিয়ার প্রেসিডেন্টের কথায়, "আমি সরাসরি বলেছিলাম, এটা একটা বড় ভুল হবে। কিন্তু তারা শুনল না!"
তিনি আরও বলেন, ট্রাম্পের সাথে তার সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য ছিল। পুতিনের দাবি, "ট্রাম্প ক্ষমতায় থাকলে আমরা এই সংঘাত এড়াতে পারতাম। এখনো মনে করি, আমরা দ্রুত এই যুদ্ধের সমাধান করতে পারব।"
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে আলাস্কার এক মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প-পুতিনের এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে তাদের আলোচনা। বৈঠক শেষে পুতিন বলেন, "আমেরিকা-রাশিয়া সম্পর্ক আগে খারাপ ছিল, কিন্তু এখন আমরা তা ঠিক করতে চাই।"