লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল রাতে দেড়শরও বেশি রকেট ছুড়েছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে। এই হামলার পর ইসরায়েল লেবানন দখল করার হুমকি দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার বলেন, “যদি লেবাননের সরকার হিজবুল্লাহকে থামানোর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, আমরা লেবানন দখল করে হিজবুল্লাহকে শাস্তি দেব।”

তিনি আরও বলেন, “গতকাল হিজবুল্লাহ ইসরায়েলের ওপর বড় রকেট হামলা চালিয়েছে। আমাদের সেনাবাহিনী এর জবাব দিয়েছে, বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত শহর দাহিয়েহ ও অন্যান্য জায়গায় হামলা চালিয়ে। লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করে বলছি, যদি লেবানন সরকার না জানে কিভাবে ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয় এবং হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা থেকে বিরত রাখতে হয়, তাহলে আমরা নিজেই এটি করব।”

ইসরায়েল কাৎজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননে হামলার পরিধি বাড়াতে বলেছেন, যাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে শান্তি পুনঃস্থাপন করা যায়।

 

news