মধ্যপ্রাচ্যে ইরান পরিস্থিতির জেরে এখন বিকল্প পথ খুঁজছে জাহাজগুলো। আর সেই বিকল্প পথই যেন চাপ বাড়িয়ে দিয়েছে পানামা খালে। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত এই খাল দিয়ে আগের চেয়ে প্রায় ৩০০টি বেশি জাহাজ চলাচল করেছে। এমনটাই জানিয়েছেন পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল।

রয়টার্সের প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের এই সংকট যতদিন থাকবে, ততদিন পানামা খাল দিয়ে জাহাজ চলাচলের চাপ আরও বাড়তে পারে। কারণ হরমুজ প্রণালিতে অবরোধের কারণে অনেক জাহাজ এখন বিকল্প পথ খুঁজছে। আর সেই তালিকায় শীর্ষে উঠে এসেছে পানামা খাল।

তবে এই চাপ বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে খরচও। সাধারণত পানামা খাল পার হতে জাহাজভেদে খরচ হয় ৩ থেকে ৪ লাখ ডলার। কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেসের খবর বলছে, দ্রুত খাল পার হওয়ার জন্য কিছু জাহাজ মালিক এখন অতিরিক্ত ফি বাবদ দিচ্ছেন আরও ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত!

মানে, সময় বাঁচাতে গিয়ে পকেটও বেশি খালি হচ্ছে জাহাজ মালিকদের। আর শেষ পর্যন্ত এর প্রভাব কিন্তু পড়বেই পণ্যের দামে।

 

news