ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার ইঙ্গিত দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, নিজেদের লক্ষ্য অর্জনে তারা শিগগিরই নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে। এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, গত বছর ইরান বড় ধরনের আঘাত সহ্য করেছে, যা বহুদিন ধরে জমে ছিল।
তবে এই বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের এমন মন্তব্য আসলে চাপ সৃষ্টি করার কৌশল, কারণ বাস্তবে ইরান এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং আঞ্চলিক সমীকরণে বড় ভূমিকা রাখছে।
এদিকে যুক্তরাষ্ট্রও একই পথে হাঁটছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক মার্কিন সিনেটর জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও যেকোনো সময় নতুন হামলা শুরু হতে পারে। বিভিন্ন সূত্র বলছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য তিনটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বল্পমেয়াদি বিমান হামলা, হরমুজ প্রণালির আংশিক নিয়ন্ত্রণ নেওয়া এবং বিশেষ বাহিনী দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের চেষ্টা।
তবে এসব পরিকল্পনার জবাবে দৃঢ় অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা স্পষ্ট করে জানিয়েছেন, যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। ইরান তাদের সামরিক ও কৌশলগত সক্ষমতা ধরে রেখেছে এবং প্রয়োজন হলে আরও শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
পরিস্থিতি যা-ই হোক, স্পষ্ট হচ্ছে—চাপ ও হুমকির মুখেও ইরান পিছু হটছে না, বরং নিজেদের অবস্থান আরও শক্ত করছে।
 

Walton Ads