আমেরিকা নৌবাহিনী নিয়ে বসে আছে চারপাশে। অথচ তার চোখের সামনে দিয়ে তেলবোঝাই জাহাজ নিয়ে হাজির ইরান। কঠোর অবরোধ উপেক্ষা করে এক বিশাল তেলবাহী জাহাজ পৌঁছে গেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারীরা এই খবর নিশ্চিত করেছেন।

জাহাজটির নাম ‘হিউজ’। এটি ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন। এই জাহাজে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। যার দাম কমবেশি ২২ কোটি মার্কিন ডলার! বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু অর্থনৈতিক সাফল্য নয়, বরং আন্তর্জাতিক চাপের মুখে ইরান কতটা দমে আছে – সেটাও বোঝা যাচ্ছে। উল্টো তারাই দেখিয়ে দিচ্ছে দাপট।

জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে জাহাজটিকে দেখা গিয়েছিল শ্রীলঙ্কার উপকূলে। এখন এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি পেরিয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। আমেরিকা যখন অবরোধ ঘোষণা করে, তখন জাহাজটি ছিল ইরানের জলসীমায়। পরে তারা দীর্ঘ সময় ট্র্যাকিং বন্ধ রেখেছিল, যার কারণে জাহাজটির অবস্থান শনাক্ত করাই মুশকিল হয়ে পড়েছিল।

ইরানের দাবি, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে এই অবরোধ ভেঙেছে। অবশ্য যুক্তরাষ্ট্র বলছে, তারা ৪১টি জাহাজকে পথ বদলাতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত কে জিতল, সেটা সময়ই বলে দেবে।

 

Walton Ads