হরমুজ প্রণালীতে নতুন করে সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। লারক দ্বীপে ইরানের রকেট লঞ্চার লক্ষ্য করে মার্কিন হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।
ইরানের দাবি, এটি ছিল মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালীতে সমুদ্র-মাইন স্থাপনের প্রস্তুতি ঠেকাতেই লারক দ্বীপে সীমিত ও নির্ভুল হামলা চালানো হয়েছে।
জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সময়ে UAE জানিয়েছে, তাদের জলসীমার কাছে একটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে; তবে ইরানের আল-মিনহাদ ঘাঁটিতে হামলার দাবি UAE অস্বীকার করেছে।
এই হামলার মধ্য দিয়ে কি যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবার বড় আকার ধারণ করতে যাচ্ছে? হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কৌশল কতটা কার্যকর? আর এই সংঘাত বিশ্ববাজারের তেল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে?
এই ভিডিওতে থাকছে পুরো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ।