হরমুজ প্রণালীতে একটি মার্কিন চালকবিহীন Underwater Drone আটক করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানি পক্ষের দাবি, ‘Dive-LD’ নামের এই অত্যাধুনিক ডুবোজাহাজ ড্রোনটি সমুদ্রের গভীরে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল।

অন্যদিকে মার্কিন Central Command বা CENTCOM-এর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, ড্রোনটি আগেই বিকল হয়ে পড়েছিল এবং এতে কোনো সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ সামরিক সিস্টেম ছিল না। নির্মাতা Anduril-ও এটিকে এমন একটি ‘attritable’ সিস্টেম হিসেবে বর্ণনা করেছে, যা হারিয়ে যাওয়ার ঝুঁকি মাথায় রেখেই তৈরি।

তাহলে আসলে কী ঘটেছিল?

ইরান কি সত্যিই মার্কিন Underwater প্রযুক্তির গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে, নাকি এটি ছিল একটি বিকল ও তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ড্রোন? হরমুজ প্রণালীতে এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে পারে?

এই ভিডিওতে থাকছে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি দাবি, Underwater Drone প্রযুক্তি, Hormuz Strait-এর কৌশলগত গুরুত্ব এবং এই ঘটনার সম্ভাব্য ভূরাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

আপনার মতে এটি কি ইরানের বড় গোয়েন্দা জয়, নাকি মার্কিন পক্ষের দাবি অনুযায়ী একটি সাধারণ বিকল ড্রোন?

Walton Ads