যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় বস্তগুলো গোয়েন্দা নজরদারিতে ছিল না: বাইডেন

বৃহষ্পতিবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে বলেন, সম্প্রতি গুলি করে ভূপাতিত করা বস্তগুলো চীনের কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠানের হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তিনি এর আগে বেলুনগুলোকে সন্দেহজনক বলে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, এগুলো সন্দেহজনক ও সামরিক স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি করে থাকতে পারে। ঘটনার চারদিন পর বাইডেন বলছেন বেলুনগুলো গোয়েন্দা নজরদারিতে ছিল না।

যুক্তরাষ্ট্রের জনগণ ও সার্বভৌমত্বের জন্য হুমকি বা ভবিষ্যতে দেশটির আকাশে এমন কিছু দেখে গেলে সঙ্গে সঙ্গে তা ভূপাতিত করা হবে। এ লক্ষ্যে কঠোর নীতি অবলম্বনের কথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান  প্রেসিডেন্ট বাইডেন।  

বেলুনগুলো দেখে মনে হয়েছে চীন সরকার ইচ্ছে করে এগুলো দেশটির আকাশে পাঠায়নি। প্রবল বাতাসের সঙ্গে ভেসে আসতে পারে যেগুলো কিনা কোনো একটি গবেষণা প্রতিষ্ঠানের হয়ে থাকতে পারে বলেও প্রেসিডেন্টকে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।  

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীঘ্রই কথা বলার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। আর এ বিষয়ে কংগ্রেস ও মিত্রদেরকে অবহিত করা হবে। ‘কিন্ত আমি ক্ষমা প্রার্থনা করবনা দেশটির কাছে’ বলে স্পষ্টভাবে তার বক্তব্যে জানিয়ে দেন বাইডেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads