ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

নিউজিল্যান্ডকে ১৫০ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

নিউজিল্যান্ডকে ১৫০ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডকে ১৫০ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। এরপর ক্রিজে এসে শেরফানে রাদারফোর্ড ধীরে ধীরে থিতু হন। অপরদিকের ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেলে সাজঘরে ফিরতে থাকেন। আন্দ্রে রাসেলও দুর্দান্ত শুরু করেও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষদিকে রাদারফোর্ডের অপরাজিত দুর্দান্ত অর্ধশতকের কল্যাণে ১৪৯ রান করতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

৩৯ বলে ছয়টি ছক্কা এবং দুটি চারের মারে ৬৮ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। নিকোলাস পুরান দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন। কিউইদের টিকে থাকতে হলে করতে হবে ১৫০ রান।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি