ঢাকা, বুধবার, জানুয়ারী ২১, ২০২৬ | ৮ মাঘ ১৪৩২
Logo
logo

ফিলিস্তিনের জয়ে স্টেডিয়াম নিশব্দ! কাতারের 'গোল' নিজেদের জালেই, আরব কাপে বড় ধাক্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

ফিলিস্তিনের জয়ে স্টেডিয়াম নিশব্দ! কাতারের 'গোল' নিজেদের জালেই, আরব কাপে বড় ধাক্কা

শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের পর ফুটবল মাঠে ইতিহাস গড়ল ফিলিস্তিন। ফিফা আরব কাপে স্বাগতিক ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে মাত্র ১-০ গোলে হারিয়েছে তারা। তবে জয়সূচক সেই গোলটি এসেছিল এক আশ্চর্য উপায়ে— ম্যাচের শেষ মুহূর্তে কাতারের ডিফেন্ডার সুলতান আল ব্রাকের আত্মঘাতী গোলের মাধ্যমে।

আল বাইত স্টেডিয়ামে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও পুরো ম্যাচ জুড়ে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় কাতার। আক্রমণে ধারাবাহিকতার অভাব এবং বারবার সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় স্বাগতিক দলকে। জয়ের একদম শেষ সম্ভাবনা মিলিয়ে যায় স্টপেজ টাইমে।

অন্যদিকে, শুরু থেকেই সংগঠিত ও সাহসী আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফিলিস্তিন দল। তারা প্রতিটি সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করেছে। তাদের চাপের ফল মেলে ম্যাচের ৯৫তম মিনিটে।

সেই মুহূর্তে ফিলিস্তিনের মুহাম্মদ সালেহের শক্তিশালী হেডার থেকে বল ডিফ্লেক্ট হয়ে যায় কাতারের ডিফেন্ডার সুলতান আল ব্রাকের গায়ে। বল দিক বদলে সরাসরি কাতারের নিজেদের জালে গিয়ে আটকায়! এই অদ্ভুত গোলের সাথে সাথেই পুরো স্টেডিয়াম যেন হতবাক নিস্তব্ধতায় ডুবে যায়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য এই জয় তাই শুধু তিন পয়েন্ট নয়, এক বিশাল মানসিক বিজয়ও বটে।