ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির নতুন রপ্তানি, গেল ১২তম চালান


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৩ মে, ২০২৬, ০৬:৩০ পিএম

পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির নতুন রপ্তানি, গেল ১২তম চালান

বাংলাদেশের বহুজাতিক ব্র্যান্ড Walton পূর্ব-তিমুরে টেলিভিশন রপ্তানির ১২তম চালান পাঠিয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির ধারাবাহিকতায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দর থেকে ইতোমধ্যে পণ্যবাহী জাহাজ পূর্ব-তিমুরের উদ্দেশ্যে যাত্রা করেছে।

স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান Walton। এরই অংশ হিসেবে গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টেলিভিশনের ১২তম চালানের উদ্বোধন করা হয়। পরে চট্টগ্রাম বন্দর থেকে টেলিভিশনবোঝাই কন্টেইনারবাহী জাহাজ পূর্ব-তিমুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। বাংলাদেশ তথা ওয়ালটনের তৈরি অন্যান্য পণ্য পূর্ব তিমুরে দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক এই টিভি রপ্তানি।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার বলেন, কঠোর মাননিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত প্রযুক্তির টেলিভিশন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় নকশা ও মান বজায় রেখে তৈরি পণ্য অল্প সময়েই আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি আরও জানান, উন্নত চিত্রমান, সাশ্রয়ী মূল্য এবং আধুনিক সুবিধার কারণে বিশ্ববাজারে ওয়ালটন টেলিভিশনের প্রতি আস্থা দ্রুত বাড়ছে।

বর্তমানে ইউরোপ ওয়ালটন টেলিভিশনের সবচেয়ে বড় রপ্তানি বাজার। জার্মানি, গ্রিস, স্পেন, ইতালি, রোমানিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশে ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটির মোট টেলিভিশন রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসে ইউরোপীয় বাজার থেকে। পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বাজারেও সম্প্রসারণ ঘটছে। পূর্ব-তিমুর ছাড়াও শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়ায় রপ্তানি হচ্ছে ওয়ালটন টেলিভিশন।

আরও পড়ুন: তাহসানকে নিয়ে ওয়ালটন লিফটের নতুন বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায়