লন্ডনের সেডনবার্গে আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

লন্ডনের র‌্যয়াল হসপিটালে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. মিজানুর রহমান (৪১) নামের এক বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশিসহ আরো ২৩ জন।

নিহত মিজানুর নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রব মেম্বারের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে মিজান ছিলেন দ্বিতীয়। এক ছেলে ও এক মেয়ের জনক মিজানুর মাত্র ১৮ দিন আগে জীবিকার সন্ধানে লন্ডনে গিয়েছিলেন ।

নিহতের বাবা আবদুর রব মেম্বার বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে আসে মিজান। এরপর থেকে তিনি বাড়িতে ছিলেন। ধারদেনার মাধ্যমে ১৬ লাখ টাকা জোগাড় করে গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনে যান তিনি। লন্ডনের সেডনবার্গ শহরে অন্য বাংলাদেশিদের সঙ্গে একটি প্রতিষ্ঠানে কাজ করতোন তিনি। গত শনিবার রাতে কাজ শেষে নিজ বাসায় এসে অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি প্রথমে বিষ্ফোরণ হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিষ্ফোরণ হয়ে পুরে বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা মিজানসহ ২৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের র‌্যয়াল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

এদিকে মিজানের অকাল মৃত্যুতে তার দেশের বাড়ি সেনবাগে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী খাদিজা আক্তার খুঁকি, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া চোখেও কান্না। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।

এনবিএস/ওডে/সি

Walton Ads