সৌদিতে টাকা চুরি করার অপরাধে প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার 

সৌদিআরবের আল-জাওফ অঞ্চলের তাবারজাল গভর্নরেটে একজন সৌদি নাগরিককের বাসা হতে ৩৬হাজার ৫০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ১০ লক্ষ ৪৫ হাজার টাকা চুরি করার অপরাধে একজন প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা নিরাপত্তারক্ষা বাহিনী।

তথ্যে জানা যায়, আল-জাওফ অঞ্চলের তাবারজাল গভর্নরেটের পুলিশের নিজের এক আত্মীয়ের বাসভবন হতে ৩৬হাজার ৫০০ রিয়াল চুরি করার অপরাধে একজন প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেন ।

জেনারেল সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে যে, (শনিবার) এক সৌদির বাসা হতে ৩৬ হাজার ৫০০ সৌদি রিয়াল চুরি হয়,যা পরবর্তীত উদ্ধার করা হয়েছে,এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

Walton Ads