ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদিতে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহতদের ৩ জনই কাতার প্রবাসী বাংলাদেশি।

নিহতরা হলেন- জাকির হোসেন, মোহাম্মদ নুরুল হক ও মোহাম্মদ জালাল মিয়া।

নিহত জালাল মিয়া সিলেট জেলার মৌলভীবাজার উপজেলার সদরের নিবাসী। তিনি কাতারে এসি মেকানিক হিসেবে কাজ করতেন। নিহত অপর দু’জনের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

তথ্যে জানা যায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১০টায় সৌদি আরব থেকে ওমরাহ পালন করে সড়ক পথে কাতার ফেরার সময় সৌদি আরব বর্ডার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হোসেন নামের আরও এক বাংলাদেশি। এ সময় তার সঙ্গে থাকা মুছা মিয়া নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতদের মৃত দেহ সৌদি আরবের আল হাসা হুফুফ কিং ফাহাদ হসপিটালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

Walton Ads