টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরে এখন বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড। কয়েক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অবস্থান পরিষ্কার না হওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তে যায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৪ ফেব্রুয়ারি স্কটল্যান্ড খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়।

গ্রুপ পর্ব শেষে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা। আর এভাবেই নাটকীয় ঘটনার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেল বাংলাদেশ।

 

news