আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ঘরোয়া ক্রিকেট ঠিকমতো চলছে না। মূলত বিসিবি নির্বাচন ঘিরে বুলবুলের বোর্ডকে অবৈধ দাবি করছে ঢাকার কয়েকটি ক্লাবের সংগঠকরা। ফলে চলতি বোর্ডের অধীনে লিগেও অংশ নিচ্ছে না ঢাকার ৪৫টি ক্লাব।

এর প্রেক্ষিতে এবার শঙ্কার মধ্যে ঢাকা লিগ আয়োজন। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন এসব সংগঠকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন,

“প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কী হবে? এসব প্রশ্ন করা দরকার, বোর্ডকে জবাব দিতে হবে।”

তামিম আরও বলেন,

“খেলা যে হচ্ছে না, সেটা আমরা সবসময় ভুলে যাই। বোর্ডকে বলতে হবে, খেলা কেন হচ্ছে না। ১২টি টিমে খেলানো হচ্ছে, ৮টি টিমে ১০০-১৫০ জন খেলোয়াড়, প্রথম বিভাগে আলাদাভাবে টুর্নামেন্ট হয়েছে, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বিভাগে হয়নি।”

তিনি যোগ করেন,

“যেটা সঠিকভাবে আবেদন করার দরকার আমরা ঠিক একইভাবে আবেদন করছি। তবে ক্লাবগুলো একমত না হওয়ায় ঢাকা লিগ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন এবং প্রিমিয়ার লিগ অনিশ্চয়তায় পড়ে আছে।”

পরে ঘরোয়া লিগ বন্ধ থাকা নিয়ে ক্রীড়া সংগঠক ফাহিম সিনহা বলেন,

“এই বিতর্কের মধ্যে আমরা ভুলে যাচ্ছি যে খেলা হচ্ছে না। ১২টি দল নিয়ে প্রিমিয়ার লিগ করলেও নিচের সারির লিগগুলো বন্ধ। নির্বাচন নিয়ে ক্লাবগুলো একমত না হওয়ায় সব টুর্নামেন্টই অনিশ্চয়তায়। বোর্ডকে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আমরা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি এবং যথাযথ নিয়ম মেনে বিষয়গুলো সামনে আনছি।”

তাহলে বোর্ডের দায়িত্ব এখন স্পষ্ট: খেলা বন্ধ হওয়ার কারণ সঠিকভাবে ব্যাখ্যা করা এবং ঘরোয়া ক্রিকেট পুনরায় সচল করা।

 

news