মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে সফরকারী পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয় নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিংয়ে।

জবাবে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে করেছে ৪৩ রান। জয় পেতে আর প্রয়োজন ৭২ রান।

সাধারণত ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মধ্যে ৪০ মিনিটের ব্রেক দেওয়া হয়। তবে এই সিরিজে বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে। রোজার মাসে রোজাদার ক্রিকেটারদের জন্য ইনিংস ব্রেক কাস্টমাইজ করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

এদিন দেখা গেছে, প্রথম ইনিংস শেষ হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। ম্যাচ রেফারি জানিয়েছেন, ‘‘যদি বিকাল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয়, তাহলে ১০ মিনিট পরই দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর শেষ হলে স্বাভাবিক ৪০ মিনিটের বিরতি থাকবে।’’

রাহুল আরও বলেছেন, ‘‘ক্রিকেটাররা যাতে সঠিক সময়ে রোজা ভেঙে ইফতার করতে পারেন, সেই সুবিধা নিশ্চিত করতেই এই নিয়ম প্রবর্তন করা হয়েছে।’’

 

news