আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদকে এখন সামাজিক মাধ্যম ও ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। কারণ, দ্য হানড্রেডের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে তারা কিনেছে।

সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাই ভিত্তিক মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। তাদের মালিকানাধীন দল সানরাইজার্স লিডস এ নিলামে সক্রিয় ছিলেন সহ-মালিক কাব্য মারান। আবরারের কেনার কয়েক ঘণ্টার মধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন।

অনেকে এমন দাবি করেন যে, আসন্ন আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করা উচিত। একটি পোস্টে লেখা হয়েছে, “দেশের চেয়ে কাব্য মারানের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি ক্রিকেটারকে কিনতে হলো? লজ্জা হওয়া উচিত।”

দ্য হানড্রেডে আবরার প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে কোনো ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি হন। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই করে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে লিডস তাকে কেনে।

নিলামের সময় কাব্য মারান মাঝে মাঝে ভারত বিরোধী মন্তব্য করে এবং শুভমান গিলের সমালোচনা করেন। এই কারণে ভক্তরা প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তানি ক্রিকেটারকে কিনেছে ভারতীয় মালিকানাধীন দল।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও প্রভাব পড়েছে। সানরাইজার্স লিডসের এক্স-অ্যাকাউন্ট (পূর্বের টুইটার) স্থগিত হয়ে গেছে। সেখানে ঢুকলে দেখানো হচ্ছে, “অ্যাকাউন্ট স্থগিত। এক্স-এর নিয়ম লংঘন করার কারণে এক্স অ্যাকাউন্ট স্থগিত করেছে।” কোন নিয়ম লংঘিত হয়েছে, সে ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি।

 

news