টুইটারের শীর্ষ পদে আরো ২ শতাধিক ছাঁটাই
‘টপ লেফটেন্যান্ট’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন টুইটার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর এসথার ক্রফোর্ড। যিনি টুইটারকে পেশাগত দায়িত্বের সর্বোচ্চ দেওয়ার জন্যে কাজ শেষে অফিসে ঘুমাতেন। এলন মাস্ক টুইটার কেনার পর তার নতুন ‘হার্ডকোর’ কাজের সংস্কৃতিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এসথার ক্রফোর্ড। অফিসে ঘুমানোর বিষয়ে গর্ব করতেন তিনি। তাকে বরখাস্ত করে এলন মাস্ক টুইট করেন, আশা করি আপনার একটি ভাল দিন কাটুক এই রোববার... আপনার জীবনের বাকি দিনগুলোর প্রথম দিনে। অনেকে এলনের এধরনের টুইট বার্তাকে উদ্ভট বলেও মন্তব্য করেছেন।
এসথার ক্রফোর্ড প্রখ্যাত সিনিয়র নারী এক্সিকিউটিভদের একজন যিনি কয়েক মাস আগে টুইটারের সাবস্ক্রিপশন ব্লু চেক প্রোগ্রাম চালুকারী দলের প্রধান ছিলেন। তিনি নিজেকে প্রকাশ্যে এলন মাস্কের টুইটার ২.০ হার্ডকোর অফিস কালচারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, অফিসে স্লিপিং মাস্ক সহ স্লিপিং ব্যাগে তার ঘুমানোর একটি ছবি ২০২২ সালের নভেম্বরে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে। এলন মাস্ক গত নভেম্বরের শেষের দিকে এক বৈঠকে কর্মচারিদের বলেছিলেন কর্মী ছাঁটাইয়ের আর কোনও পরিকল্পনা নেই। সপ্তাহান্তে কর্মচারীরা হঠাৎ করে তাদের স্ল্যাক চ্যানেলে অ্যাক্সেস হারিয়ে ফেলেন। টুইটারে কর্মরতদের অনেকের বিশ্বাস হয়েছিল যে একটি শুদ্ধি শুরু হতে যাচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের মতে, টুইটার থেকে সর্বশেষ ছাঁটাইকৃতদের মধ্যে ডেটা বিজ্ঞানী এবং প্রকৌশলী রয়েছেন যারা মেশিন লার্নিং এবং সাইটের নির্ভরযোগ্যতা নিয়ে কাজ করেছিলেন। এরা শনিবার সকালে ইমেল পায় এবং অবিলম্বে টুইটারে তাদের অ্যাক্সেস কেটে যায়। এটি সম্পূর্ণ কর্পোরেট ইতিহাসে সবচেয়ে চরম ছাঁটাই হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। টুইটারে সর্বশেষ ছাঁটাই প্রকল্প ব্যবস্থাপনা বিভাগকে সবচেয়ে বেশি আঘাত করেছে এবং মানব সম্পর্ক, বিক্রয় ও বিপণন, প্রকৌশল এবং অর্থব্যবস্থায় তা ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে হারাল্ডুর থরলিফসন হচ্ছেন আরেকজন, যিনি ডিজাইন স্টুডিও উয়েনো তৈরি করেছিলেন, যা টুইটার ২০২১ সালে কিনেছিল। আরেকজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মার্টিজন ডি কুইজপার বলেছেন যে তিনি তার ইমেল অ্যাকাউন্ট লক করার পরে ছাঁটাই সম্পর্কে জানতে পারেন। এলন মাস্ক টুইটারে সম্পূর্ণ নতুন দল আনার প্রস্তুতি নিচ্ছেন।
তবে গত নভেম্বরে টুইটারের কর্মচারিদের বলা হয়েছিল যে তাদের ভূমিকায় থাকতে সক্ষম হওয়ার জন্য একটি অঙ্গীকারে স্বাক্ষর করতে হবে। কর্মীরা একটি ইমেল পান যাতে লেখা ছিল: ‘আপনি যদি নিশ্চিত হন যে আপনি নতুন টুইটারের অংশ হতে চান, তাহলে অনুগ্রহ করে নীচের লিঙ্কে হ্যাঁ ক্লিক করুন। এটি একটি অনলাইন ফর্মের সাথে যুক্ত, যেখানে মাস্ক কর্মীদের বলেছিলেন যে তারা যদি বৃহস্পতিবার পূর্ব সময় ৫ টার মধ্যে স্বাক্ষর না করেন তবে তারা তিন মাসের বেতনসহ টুইটার থেকে চলে যেতে পারেন। সেই পর্বের পরে টুইটারের নির্ধারিত ফর্মটি পূরণ করেই অনেকে অফিসে থেকেও কাজ করতেন। অনেকে এধরনের কর্মচারিদের উপহাস করতেন। মন্তব্য করতেন অফিসে ঘুমানো কাজের সাথে স্পষ্টতই অস্বাস্থ্যকর সম্পর্কের ইঙ্গিত করে। জবাবে এসথার ক্রফোড টুইট করে বলেছিলেন, ‘যারা ঠাট্টা করে এবং উপহাস করে তারা অগত্যা পাশে থাকে এবং মাঠে নয়। এত কোলাহল ও বিশৃঙ্খলার মধ্যে দল গড়ার জন্য আমি গভীরভাবে গর্বিত।’
এনবিএস/ওডে/সি