১৮ বছরের নীচের টিকটক ইউজারদের জন্য নতুন নীতিমালা
এখন থেকে অ্যাপটিতে অপ্রাপ্ত বয়ষ্করা প্রতিদিন ৬০ মিনিটের বেশী ব্যবহার করতে পারবেনা এমন একটি অপশন চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অভিভাবরা এটির নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সন্তানরা কি ধরনের কন্টেন্ট দেখছেন সেদিকে নজরদারি করতে ‘বিশেষ কিছু শব্দ’ ও হ্যাশ ট্যাগের মাধ্যমে এটির নিয়ন্ত্রণের ব্যবস্থা রেখে নতুন এ অপশনটি আনতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার এটি ঘোষণা করেছে টিকটকের মুল প্রতিষ্ঠান বাইট ড্যান্স। ২০২১ সালে চীনেও এটি সীমিত আকারে অপ্রাপ্তবয়স্কদের জন্য নিয়ম চালু করেছিল। শুক্রবার, ছুটির দিন ও সরকারী বিশেষ ছুটির দিনে শুধুমাত্র ১ ঘন্টা সময়ের জন্য ব্যবহারের অনুমতি ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুই তৃতীয়াংশ টিনেজারদের মধ্যে এটির ব্যবহার মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ায় অভিভাবকরা বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার।
টিকটকের হেড অব ট্রাষ্ট বুধবার এক ব্লগে জানান, নতুন এ নিয়মে টিনেজারদেরকে একটি পাসকোড ব্যবহার করে অ্যাপটিতে লগ ইন করতে হবে। আর যারা কিনা ১৩ বছরের নীচে তাদের অভিভাবকরাই একটি পাসকোডের মাধ্যমে ঠিক করে দিবেন তার সন্তান ৩০ মিনিটা নাকি ৬০ মিনিট এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও ১৩ থেকে ১৬ বছর বয়সী ইউজারদের জন্য ডিফল্ট সেটিংসের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানেরা কি দেখতে পাবেন বা পারবেন না সেটি ঠিক করে দিতে পারবেন।
একইসঙ্গে সপ্তাহ শেষে ইনবক্সে নোটিফিকেশনে দেখা যাবে ইউজার কতক্ষণ ব্যবহার করেছে। একটি স্লিপ ফিচার এলার্ম অপশনও থাকবে যেখানে টাইম সেটের মাধ্যমে রাতে অফলাইন মুড স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাবে।
বোস্টন হাওপাতালের একটি ল্যাব জানিয়েছে, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নতুন এ নিয়ম চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এরইমধ্যে ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় ইউনিয়ন কমিশন ও ইউরোপীয় ইউনিয়ন পরিষদ, কানাডায় এটির ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার, কংগ্রেস ও ৫০টিরও বেশি প্রদেশে সরকারী সকল মোবাইলে এটি বন্ধ করা হয়েছে। বুধবার রিপাবলিক শিবির জানিয়েছে, সারাদেশে এটি ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে একটি বিলও প্রস্তাব করবে তারা যাতে বাইডেন প্রশাসন তা কার্যকর করতে পারে।
এনবিএস/ওডে/সি