আবারো কর্মী ছাটাইয়ের পরিকল্পনা করছে মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা চার মাস পেরোতে না পেরোতেই আবারো এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর আগে গত নভেম্বরেই ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেন মেটার সিইও মার্ক জুকারবার্গ.

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এ সপ্তাহেই চাকরি হারাবেন মেটার হাজার হাজার কর্মী। নাম গোপন রাখার শর্তে মেটার অপর এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে যারা চাকরি হারাতে পারেন তাদের বিষয়টি পুরোপুরি আর্থিকবিষয়ক।
সাম্প্রতিক সময়ে মেটার বিজ্ঞাপন থেকে আয় কমে গেলে প্রতিষ্ঠানটি পরিচালক ও সহ-সভাপতিদের মধ্যে থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ছাঁটাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পিতৃত্বাকালীন ছুটিতে যাওয়ার আগেই সিইও মার্ক জুকারবার্গ ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেন। মানে আগামী কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক মেটার মেনলো পার্কের কর্মীরা জানিয়েছেন, তাদের মধ্যে প্রচণ্ড দুশ্চিন্তা কাজ করছে। ছাঁটাই আতঙ্কে বর্তমানে তাদের মনোবল তলানিতে রয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, যদি আগামী কয়েক দিনের মধ্যেই ছাঁটাই করা হয়, তাহলে হয়তো মার্চ মাসে বোনাস দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তাও তারা পাবেন না।

এনবিএস/ওডে/সি

Walton Ads