নারী দিবসে ইমো ও হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
জনপ্রিয় ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ নারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে। টাইমস নাউ, বিজনেস স্ট্যান্ডার্ড, মিন্ট
‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে ইমো। আর এর কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ ‘উদ্ভাবন এবং প্রযুক্তিতে নারী ও পুরুষ সমতা’ শ্লোগানের অধীনে কিছু সেবা চালু করে।
দিবসটি উপলক্ষে দুটি প্রতিষ্ঠানের নতুন প্রাইভেসি ফিচারের মধ্যে রয়েছে- ‘টাইম মেশিন’, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’, ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লকিংসহ আরও অতিরিক্ত ‘গ্রুপ গোপনীয়তা’ ও ‘ অনলাইন তথ্যের নিয়ন্ত্রণ’ নামে দুটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।
টাইম মেশিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের নির্দিষ্ট চ্যাট হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচার সক্রিয় করলে ভিডিও কল রিসিভ করা ব্যক্তি স্ক্রিনশট নিতে পারবে না, এমন স্ক্রিন রেকর্ডিং পর্যন্ত করতে পারবে না। মেসেজিং ও ভিডিও কলের ক্ষেত্রে এসব ফিচার ব্যবহার করে অস্বস্তিকর ও বিপদজনক পরিস্থিতি এড়ানো যাবে। পাশাপাশি, ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি আপনাকে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত মানুষ থেকে দূরে রাখবে।
বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, বাংলাদেশে হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবারবুলিংয়ের মতো অপরাধগুলো অনলাইনে নিয়মিত সংগঠিত হচ্ছে। আরও নির্দিষ্ট করে বলা যায়, নারীদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন হয়রানি বাড়ছে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নিরাপদ অনলাইন স্পেসের অভাবে দেশের শতকরা ৬৪ ভাগ নারী অনলাইনে কোনো না কোনোভাবে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। প্রাইভেসির ক্ষেত্রেও অনলাইন যোগাযোগ মাধ্যমে নানান রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করে কারো সঙ্গে যোগাযোগ স্থাপনের সময় অস্বস্তিকর ও বিপদজনক পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। পাশাপাশি, ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি আপনাকে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাক্সিক্ষত মানুষ থেকে দূরে রাখবে।
এই ফিচারগুলোর সাহায্যে সাইবারস্পেসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠানেরই ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে।
এনবিএস/ওডে/সি