যুক্তরাষ্ট্রে ইনসটাগ্রাম ব্যবহারে ভোগান্তি
বুধবার মেটার এই সেবাটি ব্যবহারের সময় ৪৬ হাজারেরও বেশি ইউজার এই ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কম।
এসময় যুক্তরাজ্যেরও ২ হাজার গ্রাহক একই সমস্যায় পড়েন। এছাড়াও ভারত ও অস্ট্রেলিয়ার ১ হাজার গ্রাহকও একই সমস্যার মুখোমুখি হন।
জানা যায়, এসময় ছবি আপলোড থেকে শুরু করে অন্যান্য অপশন ব্যবহারে চরম ভোগান্তিতে পড়েন তারা। তবে রয়টার্স মেটার কাছে এই বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
এনবিএস/ওডে/সি