বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট, পৃথিবীর কক্ষপথে পৌঁছালো আট মিনিটে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে গত শনিবার টেরান-১ নামের থ্রিডি প্রিন্টেড রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক মহাকাশ প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠান ‘রিলেটিভিটি স্পেস’ এই রকেটটি তৈরি করেছে।
গত বুধবার টেরান-১ রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তের তাপমাত্রার সমস্যার কারণে রকেট উৎক্ষেপণ বন্ধ রাখা হয়। গত শনিবার আবার সেটি উৎক্ষেপণ করার উদ্যোগ নেওয়া হয়। রকেটের এই যাত্রাপথে নানা তথ্য সংগ্রহ করা হবে এবং এ ধরনের রকেট উৎক্ষেপণ প্রক্রিয়ার ধাক্কা সামলাতে পারে কি না, তা দেখা হবে। পরীক্ষা সফল হলে কম খরচে রকেট উৎক্ষেপণ করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
প্রথমবারের পরীক্ষায় টেরান ১ রকেট কোনো কার্গো বা অন্য ভারী বস্তু বহন করছে না। এটির জ্বালানি হিসেবে মিথেন ব্যবহার করা হচ্ছে। তবে এটি ১ হাজার ২০০ কেজি ওজনের বস্তু বহন করতে সক্ষম। রকেটটি ১১০ ফুট লম্বা ও সাড়ে ৭ ফুট ব্যাসের। ধাতব মিশ্রণ ব্যবহারে থ্রি–ডি মুদ্রণ পদ্ধতিতে এটি তৈরি করা হয়েছে।
রিলেটিভিটি স্পেস প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বে থ্রিডি প্রিন্টেড পদ্ধতিতে তৈরি করা বৃহত্তম বস্তু এটি। তাদের লক্ষ্য ছিল রকেটটির ৯৫ শতাংশই থ্রি–ডি প্রিন্টারে তৈরি করা। এ রকেটে ব্যবহার করা হচ্ছে এওন ইঞ্জিন, যা তরল অক্সিজেন ও প্রাকৃতিক গ্যাসে চলে। এ ধরনের পদ্ধতিতে ভবিষ্যতে মঙ্গল মিশনে যাওয়া সম্ভব হবে
এনবিএস/ওডে/সি