চাকরি ছাড়ছেন অ্যাপলের নির্বাহী কর্মকর্তারা

সম্প্রতি অ্যাপলের নির্বাহী পদের কয়েকজনের পদত্যাগের ঘটনায় একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল শেয়ারহোল্ডাররা বেতনের ৩০ শতাংশ হ্রাস করে একটি প্যাকেজ অনুমোদন করেছে। যার ফলে উচ্চপদস্থ কর্মকর্তারা চাকরি ছাড়ছেন বলে ধারণা করা হচ্ছে। কয়েকজনের পদত্যাগের গুঞ্জণ থাকলেও আপতত প্রতিষ্ঠানটি অনলাইন রিটেল শাখার ভাইস প্রেসিডেন্ট আনা ম্যাথিয়াসন এবং প্রধান তথ্য অফিসার মেরি ডেমবয়ের নাম প্রতিষ্ঠানটি স্পষ্ট করে বলেছে।

২০২২ সালের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই সংকটে অ্যাপল প্রায় এক ডজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হারিয়েছে। এদের বেশিরভাগই ছিলেন ভাইস প্রেসিডেন্ট। যাদের পদমর্যাদা সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ঠিক নীচে। তারা অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা প্রতিদিনের ক্রিয়াকলাপ টিম কুকের কাছে রিপোর্ট করে। এদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, অনলাইন স্টোর, ইনফোরমেশন সিস্টেম, অ্যাপল ক্লাউড, সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিয়ারিং এর মতো ক্ষেত্রগুলোর তত্ত্বাবধানকারী ভাইস প্রেসিডেন্টরা অন্তর্ভুক্ত ছিলেন।

বিগত বছরগুলোতে, অ্যাপল ১২ মাসে এক বা দুজন ভিপি হারাতো। কিন্তু ২০২২ সালের পর থেকে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের মধ্যে কেউ অবসর গ্রহণ করছেন, কাউকে বহিষ্কার করা হয়েছে, কেউ চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। সম্প্রতি যারা চাকরি ছেড়েছেন, তাদের বেশিরভাগই ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানে ছিলেন।

অ্যাপলের বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্ট আছেন, যারা কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে তারাও অবসর নিতে পারেন।

অ্যাপলের সর্বোচ্চ অবস্থানে থাকা শীর্ষ  ১২ জন নির্বাহীদের মধ্যে ১০ জন প্রায় একই বয়সের। তাদের বেশিরভাগই ২০০০ সালের আগেই অ্যাপলের সঙ্গে যুক্ত হয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads