টেলিগ্রামের সঙ্গে মিল রেখে 'চ্যানেলে' নামে নতুন ফিচার আনছে ইনসটা
গতমাসে মেটার সিইও মার্ক জাকারবার্গ এই ঘোষণাটি দিয়েছেন।
নতুন এই চ্যাট সেবাটির আওতায় ইউজাররা এখন থেকে তাদের বার্তা, জরিপ ও ফটো খুব সহজেই যারা তাদের একাউন্টে ফলোয়ার হিসেবে রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এমনকি এই সেবাটি সরাসরি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ফলোয়ারদের একটি সম্পর্ক স্থাপনেও গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে মেটা। পাশাপাশি অনেকের কাছেই এক মুহুর্তে অনেকগুলো বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। ফলোয়াররা এসময় সরাসরি তাদের প্রতিক্রিয়া ও মতামত জানাতে পারবেন এই সেবাটির মাধ্যমে।
জাকারবার্গ তার নিজস্ব ইনসটা চ্যানেলটিতে নতুন এই বৈশিষ্ট্যটির মধ্যদিয়ে মেটার সকল আপডেট সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে বলেও জানান।
তিনি জানান, ফেসবুক মেসেঞ্জারেও এই সেবাটি আগামী মাসে চালুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও ‘আসক মি এনিথিং (এমা)’ নামের একটি সেবাও শুরু করার কথা বলেন জাকারবার্গ।
বর্তমানে ইনসটাগ্রাম চ্যানেল পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে এ ফিচারটি শুরু করেছে। এমনকি যারা কিনা এই চ্যানেলটি ব্যবহার করবেন তারা সরাসরি এখানে ভোট প্রয়োগ করতে পারলেও কথোপকথনে অংশ নিতে পারবেন না।
এনবিএস/ওডে/সি